• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের ৎমীরসরাইয়ে বিএনপি’র পদ বঞ্চিত নেতা-কর্মীদের ঝাড়ু মিছিল, মহাসড়ক অবরোধ: উভয়দিকে বিশাল যানজট

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও বারইয়ারহাট পৌরসভা এবং মীরসরাই সদর পৌরসভা তিন ইউনিটে বিএনপির পূর্বেকার আহ্বায়ক কমিটি বিলুপ্ত এবং এক সপ্তাহের ব্যবধানে গঠিত নতুন আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কল্মীরা।
এ সময় নেতা-কর্মীরা গঠিত ও ঘোষণাকৃত আহবায়ক কমিটি গুলো কে অবৈধ ও ‘পকেট’ কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের মীরসরাই অংশে প্রায় আধা ঘন্টা দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে প্রতিবাদ মিছিল বের করেন উপজেলা দুই পৌরসভার বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক উপজেলা কমিটির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির’ সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক ছালেহ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন,

উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, ৫ নং ওচমানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ফরিদুল ইসলাম, ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির’ সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দি, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগ লোক এলাকায় ও ছিলো না অতিত সময়ে এবং এখনো ঠিক মতো নেই! অথচ, তাদের কে দিয়ে কমিটি করে বিএনপি কে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার সামিলে পরিনত করা হয়েছে।

এমন কি গঠিত কমিটি গুলোর অনেকেই ঢাকা ও চট্টগ্রাম শহরে থাকেন। ফলে, ওই কমিটি গুলো টাকার বিনিময়ে করে বিএনপি’র রাজনীতির ক্ষতি করা ছাড়া আর কিছু নয়। তারা আরো বলেন, আমরা কোনো নেতার অনুসারীদের নিয়ে কমিটি গঠনের কথা বলবো না। আমরা শুধু বলবো- যে বা যারা বিগত আওয়ামী দুঃশাসনের সময় জীবন বাজী রেখে মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে দলকে আগলে রেখেছেন তাদের নিয়েই কমিটি করতে হবে। নয় তো অন্য কোনো সুবিধাবাদীদের নিয়ে কমিটি গঠন আমরা সহ বিএনপি’র নিবেদিত প্রাণ কোনো নেতা-কর্মীরা তা মেনে নিবে না।

প্রোগ্রামে বক্তব্য প্রদান কারী নের্তৃবৃন্দ অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানান। নয় তো এর পর আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে দল নিবেদিত হাজার হাজার নেতা কর্মীরা।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে মীরসরাই উপজেলা ও বারইয়ারহাট পৌরসভা এবং মীরসরাই সদরের পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার।
এবং সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত ৮৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট বারইয়ারহাট পৌরসভা ও ৫৩ সদস্য বিশিষ্ট মীরসরাই পৌরসভা বিএনপি’র কমিটি অনুমোদন দেয়া হয়।

ওই তিন কমিটি ঘোষণার পর থেকে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
ওই কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে হামলা ভাংচুরের মতো ঘটনা ও ঘটেছে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
কমিটি বিলুপ্ত ও গঠন সম্পর্কিত বিষয়ে জানার চেষ্টা স্বরূপ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ও তিনি তা রিসিপ্ট করেননি!
তবে, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, মিছিল নিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা ১০ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিলেন। তেমন যানজট সৃষ্টি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category