• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে ‘আলোকিত’ নামে দু’টি পত্রিকা! প্রথম আলো’র আলোকিত চট্টগ্রাম’ বন্ধের আবেদন: প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা থেকে সাংবাদিক নামে একজনের সম্পাদনায় প্রকাশিত হয়ে আসছে সাপ্তাহিক ‘আলোকিত চট্টগ্রাম’। এর পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘প্রথম আলো’র চট্টগ্রামে দায়িত্ব রত: ব্যাক্তি বিশেষরা উক্ত পত্রিকার আঞ্চলিক প্রকাশনা হিসেবে ‘আলোকিত চট্টগ্রাম’ নামে আরেকটি পত্রিকায প্রকাশ করে যাচ্ছিলেন। কিন্তু, চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আলোকিত চট্টগ্রাম’ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন তার পত্রিকার নামে অন্য আরেকটি পত্রিকা প্রকাশ সংবাদ পত্রের নীতিমালার বাইরে এবং আইন পরিপন্থি বিধায়- ই উক্ত পত্রিকাটি বন্ধ করার জন্য আবেদন করলে তা প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

এবং তা প্রকাশের ওপর কেনো সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান সহ ৭ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন চট্টগ্রামের ওই আদালত।
এবং আগামী দশদিনের মধ্যে তাদের এ বিষয়ে জবাব দেয়ার নির্দেশনা ও দিয়েছেন আদালত।

সূত্র জানায়, সোমবার চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ জিন্নাত আরা বেগম সাপ্তাহিক `আলোকিত চট্টগ্রাম’ নামে একটি পত্রিকার সম্পাদক এম জামাল উদ্দিনের করা আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ জুলফিকার আলী ভুট্টো এ প্রতিবেদক কে এ আদেশের বিষয়ে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, দৈনিক ‘প্রথম আলো’র আঞ্চলিক প্রকাশনা ‘আলোকিত চট্টগ্রাম’ প্রকাশের ওপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা জারি চেয়ে সাতজনকে বিবাদী করে সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জামালউদ্দিন সোমবার আদালতে একটি মামলা (নং ২৪/২০১২) দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category