• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ-সড়ক অবরোধ ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগ কে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক ভাবে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি’র নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে তারা চকবাজার গুলজার মোড়ে বিক্ষোভ সমাবেশ ও করেন।
এর পর সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’, ‘আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু, তারা এখন ও সেটা করতে পারেনি।
তাই দাবি আদায়ে আবার ও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ কে নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে’।
তাদের এ কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category