• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে ‘চসিক’র কর্মকর্তাদের গাফেলতি: হিসাব নাম্বার থেকে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
তিন বছর ধরে চসিকের ব্যাংক হিসাব নাম্বর থেকে অর্থ চলে যাচ্ছে অন্যত্রে। অথচ এ নিয়ে ‘মাথা ব্যথাই’ ছিলো না খোদ চসিকের হিসাব বিভাগের। এমন নিশ্চুপে একে একে জাইকা সহ প্রায় অর্ধশতো প্রতিষ্ঠানের জমাকৃত প্রায় সাড়ে তিন কোটি টাকা উত্তোলন হয় চসিকের হিসাব নাম্বর থেকে। যা পরবর্তীতে সুকৌশলে আত্মসাৎ করা হয়। ভাউচার পরিবর্তনের মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হলেও খবর নেই হিসাব শাখার।
অগ্রণী ব্যাংকের একটি শাখায় চসিকের হিসাব নাম্বর থেকে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দায়েরকৃত মামলার তদন্তে ওঠে আসে এমন চিত্র। এ ঘটনায় চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সহ তিনজন এবং ব্যাংকের এক কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পায় দুদক। এ ঘটনায় আলোচ্য চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দুদক।

এদিকে ব্যাংকের হিসাব নাম্বর থেকে সরকারি অর্থ সু’কৌশলে আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা সহ চার জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছেন দুদকের তদন্ত কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ফয়সাল কাদের সম্প্রতি এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা আশুতোষ দে ও হিসাব রক্ষক মাসুদুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অর্পিত দায়িত্ব পালনে অবহেলায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অন্যদিকে, মামলায় এজহারভুক্ত আসামি অগ্রণী ব্যাংকের সাবেক অফিসার রফিক উদ্দিন কোরাইশী ছাড়াও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভম দেওয়ান, গাজী আরিফুর রহমান এবং গ্রাহক মোঃ সুমন মিয়াকে অন্তর্ভূক্ত করা হয়।

এর আগে ২০২১ সালে ১৭ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব নম্বর থেকে ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার অফিসার মো. রফিক উদ্দিন কোরাইশীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় রফিক উদ্দিনকে একমাত্র আসামি করা হয়। মামলায় একজন আসামি হলেও দুদকের তদন্তে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৪ জনকে আসামি করা হয়।
দুদকের তদন্তে ওঠে আসে, ভাউচার পরিবর্তনের মাধ্যমে জাইকা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতো চেকের মাধ্যমে সুমন মিয়ার একাউন্টে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫২৭ টাকা সরিয়ে নেয়া হয়। এর পর তা সু’কৌশলে উত্তোলন করা হয়। এ কাজে জড়িত ছিলেন ব্যাংক কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশী ছাড়াও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভম দেওয়ান, গাজী আরিফুর রহমান। তারা নিজেদের পরস্পর যোগসাজসে এসব অর্থ আত্মসাত করা হয়। চার্জশিটে ২৪ জনকে সাক্ষী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category