• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে তুমুল বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মিছিল

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রামে তুমুল বৃষ্টির মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেয় জুমা’র নামাজ শেষে মুসল্লিরা ও।শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান।এরপর সেখানেও তারা আধা ঘণ্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে যান।এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ এর ডাক দেন।

তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবক সহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন।
মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ও ছিলো উল্লেখযোগ্য।আন্দোলন ঘিরে আন্দরকিল্লা মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে পুলিশের সামনে গিয়ে অনেকে কটূক্তি করে স্লোগান দেয়।
তবে, পুলিশ দাড়িয়ে ছিলো নীরব দর্শকের ন্যায়। এ সময়, পুলিশের নিরব থাকার ঘটনায় প্রায় সবাই পুলিশের ভুমিকার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category