• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় দুই শিক্ষক বরখাস্ত হলেন

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম ব্যুরো : সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তারা হলেন- চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিবেন ধর।
নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলাবিষয়ক শাখার সচিব সোলেমান খান এই আদেশ দেন। আদেশের কপি বুধবার (১৭ জানুয়ারি) দুই শিক্ষক পেয়েছেন বলে জানা গেছে।

আদেশে উল্লেখ করা হয়, ‘রিটার্নিং কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় উক্ত দুই শিক্ষক নির্বাচনী দায়িত্ব পালনের ব্যাপারে আপত্তি জানান এবং বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ ধরনের আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ।

সেই মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

চলতি মাসের ১১ জানুয়ারি থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো’।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে অভিযুক্ত দুই শিক্ষক রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সঙ্গে তর্কে জড়ান বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী বলেন, প্রশিক্ষণ চলাকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের দুই শিক্ষক রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন বলে অভিযোগ ছিল। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তাঁদের সাময়িক বরখাস্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category