• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা চায় সিইউজে

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। এ ক্রান্তিলগ্নে দেশের সাধারণ মানুষের মতো সাংবাদিক সমাজ ও চায়, চলমান পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন লক্ষ্য করছে সম্প্রতি চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকরা আক্রোশের শিকার হচ্ছেন। যাহা কোনো ভাবে কাম্য নয় এবং হতে পারে ও না।

একজন সংবাদকর্মী যে কোনো ঘটে যাওয়া ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন। এ অবস্থায় সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মনে করে, কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা, মারধর স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি তপন চক্রবতী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সব পক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন।
কিন্তু, এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category