• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে পোশাক কারখানায় হামলা, প্রতিবাদে শ্রমিকদের দুই ঘণ্টা সড়ক অবরোধ

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ৩ জনকে আহত করার ঘটনা ঘটেছে বলে পাওয়া খবরে প্রকাশ। এর প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল রাঙ্গুনিয়া উপজেলার শান্তি নিকেতন এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যেকদর্শিরা জানিয়েছেন ।
যে পোশাক কারখানায় হামলার অভিযোগ উঠেছে এর নাম ‘দাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। কারখানার শ্রমিকেরা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার মরিয়ম নগর চৌমুহনী-রাণীরহাট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা তাদের করা অবরোধ প্রত্যাহার করে নেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক অন্তর চন্দ্র বৈদ্য রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে থানা সূত্র জানায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে জোরপূর্বক কারখানার সীমানা প্রাচীরের ওপরে টিন দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন কিছু ব্যক্তি। এ সময় কারখানার পক্ষ থেকে বাধা দেয়া হলে ওই ব্যক্তিরা কারখানার পরিচালক অন্তর চন্দ্র বৈদ্য ও রাসেল দাশকে মারধর করেন। একই সময়ে এক নারী শ্রমিককে মারধর করা হয়। বিষয়টি কারখানার শ্রমিকরা জানার পর কাজ বন্ধ রেখে সড়কে নেমে পড়েন এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করেন।

এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের দেয়া অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category