• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে শেখ জামাল টাইগার্স মিউজিয়ামের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’ উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে এই মিউজিয়ামের উদ্বোধন করেন।স্বাধীনতা যুদ্ধ সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৬ বছরের ঐতিহ্য, সময়ের বিবর্তনে কালের সাক্ষী অমূল্য নিদর্শন সমূহ যথাযথ ভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৭৫ সালে ‘রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট’ হতে কমিশন লাভের পর ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (জুনিয়র টাইগার্স) যোগদান করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শহীদ হন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ সূর্যসন্তানের স্মৃতিকে অম্লান করে রাখার প্রয়াসে টাইগার্স ডেন খ্যাত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’ নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, চিফ কনসালটেন্ট জেনারেল, পিএমবিপি, কমান্ড্যান্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ও পাপা টাইগার ছাড়াও সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ এবং বেসামরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category