• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। তাঁরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের দেওয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরের আইস ফ্যাক্টরি সড়কে অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে ‘জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করছি। স্নাতক পাস সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। যার মধ্যে মূলবেতন ১১ হাজার টাকা, বাসাভাড়া ৪ হাজার ৯৫০ টাকা, চিকিৎসা ভাতা ১৫শ টাকা, টিফিন ভাতা ২শ টাকাসহ মোট ১৭ হাজার ৬৫০ টাকা। এই বেতনে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্টে ক্লাসে পাঠদানসহ জীবিকা নির্বাহ করতে হয়।

বক্তব্যে মো. জাহেদ খান নামে এক সহকারী শিক্ষক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। আজ প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ সহকারী শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। যেখানে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য বহু পদের কর্মকর্তারা সম যোগ্যতায় চাকরি পেয়েও ১০ম গ্রেড ভোগ করছে। কিন্তু আমরা যারা সহকারী শিক্ষক প্রাথমিকের তারা ১৩ গ্রেডে নিয়োগ পাই। আমরা সহকারী শিক্ষক বলে পচে গেছি?’

বক্তব্যের মধ্যেই তারা ‘বেতন বৈষম্যের শিকার, আর হব না আর হব না’, ‘১০ম গ্রেড ছাড়া আর, কিচ্ছু চাইনা কিচ্ছু চাইনা’, ‘দফা এক দাবি এক, ১০ম গ্রেড ১০ম গ্রেড’ সহ নানা ধরনের স্লোগান দেন।
আরেক সহকারী শিক্ষক বলেন, ‘আমরা শিক্ষার ভীত রচনা করি। আর সেই ভীত রচনা করতে গিয়ে আমাদের বৈষম্যের শিকার হতে হয়। আমাদের অবশ্যই ১০ম গ্রেড দিতে হবে। এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের তৃতীয় শ্রেণির নাগরিক করে রাখা হয়েছে। কিন্তু আমরা ৩য় শ্রেণির নাগরিক হয়ে বাংলাদেশে কিভাবে ১ম শ্রেণির নাগরিক গড়ে তুলবো, সেটাই প্রশ্ন।’

সহকারী শিক্ষক অদিতী বড়ুয়া বলেন, ‘আমরা এখানে বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষক। আমরা চাই এ পেশায় এসে সর্বোচ্চ দিতে। কিন্তু আমরাই যদি ৩য় শ্রেণীর কর্মচারি হিসেবে মানবেতর জীবনযাপন করি তাহলে আমরা কিভাবে আমাদের শতভাগ দিতে পারবো? আমরা চাই শিক্ষকতায় থেকে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে। তাই আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category