• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম জুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক নেটওয়ার্ক বন্ধ, ব্যবহার কারীদের ভোগান্তি

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলা চট্টগ্রাম জুড়ে ইন্টারনেট সেবা চরম ভাবে বিঘ্নিত হয়েছে। ফলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক নেটওয়ার্ক বন্ধ হয়ে রয়েছে গতকাল থেকে।এতে ফেইজবুক ব্যবহার কারীরা চরম ভোগান্তির শিকার। জানা গেছে, ইন্টারনেট এ অন্যান্য সব কিছু ঠিক মতো চালানো গেলে ও কেবলমাত্র ফেইজবুক বন্ধ করে রাখা হয়েছে। তবে, ইন্টারনেট (এমবি) এ ফেইজবুক নেটওয়ার্ক বন্ধ থাকলে ও যথারীতি ওয়াইফাই এর মাধ্যমে ফেইজবুক নেটওয়ার্ক ঠিক আছে বলে অনেকের কাছ থেকে জানা গেছে।
যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য ফেইজবুক নেটওয়ার্ক ঠিক থাকলে ও যারা ইন্টারনেট (এমবি) এ্য মাধ্যমে ফেইজবুক নেটওয়ার্ক চালায় তাদের জন্য এমন ভোগান্তি।

জেলা শহর ছাড়া ও মফস্বল এলাকায় যে সব সংবাদ কর্মী (সাংবাদিক) রা ওয়াইফাই ব্যবহার করতে পারছেন তারা পত্রিকায় ই-মেইলের মাধ্যমে সংবাদ প্রেরণ করতে তেমন একটা অসুবিধার সম্মুখীন না হলে ও যারা ইন্টারনেট (এমবি) ব্যবহার করে থাকেন তারা ও ভোগান্তিতে পড়ছেন।
এ ছাড়া একে অপরের সাথে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে।
ধারণা করা হচ্ছে- কোটা আন্দোলন কে কেন্দ্র করে ইন্টারনেট সেবা প্রদান এ এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে।
কবে নাগাদ তা পূর্বাবস্থায় ফিরে আসবে তা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category