• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম নগরবাসী দীর্ঘদিন পর পেলো নগরীর সেবক সিটি মেয়র ডাঃ শাহাদাত কে: গভীর রাতে ও থেমে থাকছেন না তিনি!

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরবাসী দীর্ঘদিন পর পেলো নগরীর সেবক সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন কে: গভীর রাতে ও থেমে থাকছেন না তিনি! পূর্ব ঘোষণা মোতাবেক পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে এ প্রান্ত থেকে ওই প্রান্ত কর্ম তদারকিতে ছুটে চলছেন তিনি।
সূত্র মতে, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র।
তবে, তিনি দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন- ‘নগর পিতা নয়, নগরের সেবক হতে এসেছেন।’ তাই মেয়রের চেয়ারে বসার ৬ দিনের মাথায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গিয়ে ঘোষণা দেন পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে রাতে। আর ঘোষণা দিয়েই থেমে থাকেননি তিনি। তার ‘আদেশ’ পালন যথাযথ ভাবে হচ্ছে কিনা সেটি দেখতে গভীর রাতে ও সর্বোত্র মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন ওয়ার্ড এবং আরেফিন নগরের বর্জ্যাগার পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আর এই গভীর রাতে তাঁর সঙ্গী ছিলেন প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা।
এ সময় মেয়র বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে। সেটি আদৌ হচ্ছে কি না; নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করবো। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
পরিদর্শকালে সিটি মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন। ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category