• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের আন্দোলনে শিক্ষক সমিতি

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে পদত্যাগের দাবিতে আবারও লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

এর অংশ হিসেবে রবি, সোম ও মঙ্গলবার টানা অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়ে শনিবার বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষকদের এ সংগঠন।সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন ‘অনিয়ম ও স্বেচ্ছাচারিতার’ অভিযোগ আনা হয়েছে বর্তমান প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে।

এতে বলা হয়েছে, লিখিত ও মৌখিকভাবে দাবি জানানোর পরও বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগ এবং বোর্ড বাতিলের দাবিতে এ আন্দোলন চলমান ছিলো।এর পর ৯ জানুয়ারি সমিতির সাধারণ সভায় শীতকালীন ও জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটির পর পুনরায় আন্দোলনে ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার দায়িত্ব সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়।সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এ আন্দোলন স্থগিত ছিলো।

তিনি বলেন, “উপাচার্য আমাকে ও সভাপতিকে আলোচনার জন্য ডেকেছিলেন। কিন্তু সাধারণ সভায় সিদ্ধান্ত হওয়ায় সকল শিক্ষক এই আন্দোলনের অংশীদার। কাজেই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে প্রতিনিধি হিসেবে যদি আমাদের যেতে বলে তাহলে আমরা যেতে পারবো।”

আইন ও বাংলা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়া নিয়োগ না দেওয়া এবং নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে এর আগে স্মারকলিপিও দেয় শিক্ষক সমিতি।

পরে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে শিক্ষক সমিতির নেতারা উপাচার্য শিরীণ আখতারের সঙ্গে দেখা করতে গেলে তিনি কথা না বলে চেয়ার ছেড়ে চলে যান।

এরপর ক্ষুব্ধ শিক্ষকরা উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ দাবি করে পরদিন প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category