• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
২০২৪-২৫ অর্থবছরের জন্য ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এ বাজেট টি তার চতুর্থতম: বাজেট। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম শহরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে চসিকের বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন তিনি। গত অর্থবছরে (২০২৩-২৪) বাজেট ছিলো ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা, সংশোধিত বাজেট ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা। বাজেটের ৮৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম সহ কাউন্সিলর ও চসিকের বিভাগীয় প্রধানরা।
মেয়র বলেন, আমি দায়িত্ব নিয়েছি ১ হাজার ৭৫ কোটি টাকা দেনা নিয়ে। তিন বছর দেনা পরিশোধের পর এখন চসিকের দেনা ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ এবং মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আনুতোষিক বাবদ ১৮ কোটি ৪১ লাখ এবং ভবিষ্যৎ তহবিলে ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২০২৫ সালে চসিকের হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসবে।

হোল্ডিং মালিক ও সরকারি প্রতিষ্ঠান গুলোকে নিয়মিত কর পরিশোধ করে নাগরিক সেবা ও উন্নয়ন কাজ গতিশীল রেখে নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, জলজটমুক্ত ও বাসযোগ্য নগর গড়তে সহায়তার জন্য দল-মত নির্বীশেষে সবার প্রতি আহবান জানান মেয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category