• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউলের স্ত্রী সহ ১১ কোটি টাকার সম্পদ জব্দ

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ হাসানুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতে নিযুক্ত দুদক’র পিপি মাহমুদুল হক মাহমুদ।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুদক এ জমা হওয়া চসিকের ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল সুমনের ১৫ কোটি এবং তার স্ত্রী শাহানাজ আকতারের প্রায় দেড় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১।
অনুসন্ধানে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পায় অনুসন্ধানকারী কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।
এ দিকে স্ত্রী সহ জিয়াউল হক সুমনের অর্জিত ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশনের অনুমোদনের পর গত ১৮ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ হাসানুল ইসলামের আদালতে জিয়াউল সুমন ও তার স্ত্রী শাহানাজ আকতারের অর্জনকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা আপেল মাহমুদ বিপ্লব।
জব্দ হওয়া জায়গা জমিগুলোর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং কক্সবাজার সদর থানা এলাকায় বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category