• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁদাবাজ-সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অবৈধ কর্মকারীদের বিএনপি’তে জায়গা নেই: .তারেক রহমান

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চাঁদাবাজ-সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অবৈধ কর্মকারীদের বিএনপি’তে জায়গা নেই। বিএনপি’র নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকে আইনের হাতে তুলে দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, দেশ এবং দেশের মানুষ যখন আওয়ামী সরকারের লালিত-পালিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ নানাবিধ: অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তি বিশেষদের কাছে জিম্মি হয়ে পড়েছিলো তখন মানুষ তা থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ আরজ জানাতে জানাতে হয়রান হয়ে গিয়েছিলো। শেষে আল্লাহ মানুষের আরজ কবুল করে বিতাড়িত করেছেন আওয়ামী জুলুম বাজদেরকে।
এর পর ও যদি দেশে সেই এক- ই অবস্থা চলতে থাকে তাহলে আল্লাহ নারাজ হবেন। তাই আমি দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলছি-কেউ যদি বিএনপি’র নেতা-কর্মীর পরিচয় দিয়ে কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িত থাকে এবং নানাবিধ: অবৈ কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের কে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কারন, চাঁদাবাজ-সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দখলদার সহ কোনো অবৈধ কর্মকারীদের বিএনপি’তে জায়গা নেই।
এ ছাড়া-কেউ যদি নিয়ম ভঙ্গ করে কোনো অবৈধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে ও পুলিশের কাছে অভিযোগ করুন এবং ধরিয়ে দিন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনি কে আইনের গতিতে চলতে দিন এবং সে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করুন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
তারেক রহমান এর এমন গুরুত্বপূর্ণ বক্তব্য চট্টগ্রামের দলীয় নেতা-কর্মী সহ অধিকাংশ মানুষ সমর্থন করে বলেছেন- তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে তা ‘ধানের শীষ’ পাগল মানুষরা সানন্দে গ্রহণ করেছেন। এবং চট্টগ্রামের প্রায় সব মানুষ তারেক রহমান এর এমন মহা গুরুত্বপূর্ণ বক্তব্য যেনো কেবল বক্তব্যের মধ্যে সিমাবদ্ধ না থাকে। এবং তা যেনো দলের হাইকমান্ড থেকে শুরু করে সকল পর্যায়ের নেতা-কর্মীরা মেনে চলে এবং তা যেনো অতি দ্রুত কার্যকর লাভ করে সে আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category