• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করলেন ইউএনও

দিনকাল বিডি ২৪ / ২৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। নাচোল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার ও ভস্মিভূত বাড়ির মালিক বারেকের বউমা সালেহা আক্তার জানান, গত শনিবার ভোর ৪টার দিকে ঘরের মধ্যে আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা নাচোল ফায়ার সার্ভিসকে খবর দেয়। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের দল আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ওই বাড়ির মালিক মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বর্তমানে বারেকের ছেলের স্ত্রী ও তার মেয়ে বর্ষা খাতুন খোলা আকাশের নীচে বসবাস করছে। বারেকের মেয়ে বর্ষা খাতুন(২৩) জানায়, আগুনে পুড়ে ঘরের খাবার, কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে গেছে, এক ছটাক খাবার ও পরনের কোন কাপড়-চোপড় নাই। আজ শনিবার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category