• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসএসসি/২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৩৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রত্যাশা একাডেমীর আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নাচোল পৌর এলাকার স্টেশন গোডাউন পাড়ায় বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যাশা একাডেমী চত্বরে আসন্ন ১৫ ফেব্রুয়ারী অনুষ্টিতব্য এসএসসি/২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) এ্যডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রত্যাশা একাডেমীর পরিচালক মজিদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির নির্দেশনামূলক বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সানাউল্লাহ ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান।

এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে ২৫ জন বিদায়ী পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category