• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আশা’র ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র ফ্রী মেডিকের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার সোনাইচন্ডি বাজারের স্থানীয় কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আশরাউল হকের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ওবাইদুর রহমান। এসময় কসবা ইউপির ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ, হারুনর রশিদ ও এলাকার প্রায় শতাধীক সেবাগ্রহিতা রোগী উপস্তিত ছিলেন।

সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আশরাউল হক জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র এ শাখা থেকে এলাকার গর্ভবতী, শিশু, বৃদ্ধ, ডায়াবেটিস, প্রেগনেন্সী পরীক্ষা ও নেবুলাইজেশন এবং অষুধের প্রকৃত মূল্যের ১০% ছাড়ে অষুধ বিক্রয় করে মানুষের বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category