• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি ও আলোচনাসভা

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা সিসিডিবি-সিপিআরপি’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সিসিডিবির নেটওয়ার্ক কমিটির নাচোল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমাজ সংগঠকদের অংশগ্রহণে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে মিলিত হয়।

সিসিডিবির নেটওয়ার্ক কমিটির সভাপতি সেফালী বেগমের সভাপতিত্বে সিসিডিবির প্রোগ্রাম অফিসার সুদিপ মন্ডলের সঞ্চালনায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনায়সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, সমবায় কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সাংবাদিক এমএকে.জিলানী, সিসিডিবির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মায়া রানী দাস। এসময় সমাজ সংগঠক লাভলী, গিরিশ চন্দ্র, শুরেন ও সিসিডিবির সহায়তাপ্রাপ্ত সমিতির ৮০ জন সদস্য উপস্তিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category