• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

​
মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার-
​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ৫৪’তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। ​আজ বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বাসস্ট্যান্ড-ইসলামপুর সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ​পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। ​প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সমবায় একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” ​আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, সমবায়ী আব্দুল জাব্বার এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন। তারা প্রত্যেকে সমবায়ের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন সমবায় সমিতির সফলতার চিত্র তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category