• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ টাংগন এলাকার মাদক কারবারীকে মিজান গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান
ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মিজান (২৪), নামের এক মাদক কারবারীকে
গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় চারঘাট থানাধীন
হলিদাগাছী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার
কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মিজান আলী (২৪), সে রাজশাহী নগরীর
কাটাখালী থানার টাংগন এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর
মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, বৃহস্পতিবার মাগরিবের আগে গোপন সংবাদের
ভিত্তিতে চারঘাট থানাধীন হলিদাগাছী বাজার এলাকায় অভিযান
চালিয়ে মাদক কারবারী মিজানকে গ্রেফতার করে। এ সময় তার কাছে
থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট করা
হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতে প্রেরণ করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category