• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চিতলমারীতে বউ ভাত অনুষ্ঠানের অর্থ বাঁচিয়ে চার শতাধিক শিক্ষার্থীকে বই উপহার

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
নিজেদের বউ ভাত অনুষ্ঠান জাঁক-জমকপূর্ণ ভাবে না করে সেই অর্থ বাঁচিয়ে চার শতাধিক কলেজ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিয়েছেন মাধব-সাথী দম্পতি। বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালী কয়েক দিন আগে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিনেই ওই দম্পতি সিদ্ধান্ত নেন তাদের বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য তাঁদের পঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেবেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় কালিদাস বড়াল ডিগ্রি কলেজের নগেন্দ্র-মধুমালা মিলনায়তনে ব্যতিক্রমী এই বই উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাস বড়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ সময় মাধব-সাথী দম্পতি অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষকদের সাথে নিয়ে কলেজের সকল শিক্ষার্থীর হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের বই তুলে দেন। এমন একটি ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে কলেজের সাবেক শিক্ষার্থী দম্পতির কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেণ কলেজের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কালিদাস বড়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, ‘ কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালী’র এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি অনুস্মরণীয় দৃষ্টান্ত। যা শিক্ষার্থীদের বই পড়তে ও আলোকিত মানুষ হতে উদ্বুদ্ধ করবে। তিনি আরো জানান, ইতোপূর্ব থেকে মাধব ব্রহ্ম বিভিন্ন সময়ে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে গাছের চারা প্রদান ও শিক্ষা উপকরণ প্রদানসহ নানা ভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে। তাঁর এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category