• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় আটক ৬

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় দুটি কারেন্ট শর্ট মেশিন সহ ছয়জন মাঝিকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী শ্রী মিলন চন্দ্র দাশ (৪১),নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটককৃত মাঝিদের
চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

এর আগে রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয়জন মাঝিকে আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি কারেন্ট শর্ট মেশিন জব্দ করা হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয় মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category