• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চিলমারীতে স্বর্ণালঙ্কার চুরি, ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্তি পুলিশ সুপার

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্বর্ণের দোকানের প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের এলএসডি মোড় থেকে রনি মোড় সড়কের মধ্যস্থ স্থানে মামা ভাগ্নে জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিকের দাবী প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিলো দোকাটিতে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম। পরিদর্শনকালে তিনি বলেন, চুরির ঘটনাটি পরিকল্পিত কিনা তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাতে মামা ভাগ্নে জুয়েলার্সের পিছনের দরজা ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে প্রথমে দোকানটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে সিসি টিভি ভেঙে ফেলে। পরে দোকানে থাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দোকানের মালিক ধীরেনদ্রনাথ বর্মণ জানান, গতকাল রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর আজ সকালে দোকানে এসে সবকিছু উল্টা পাল্টা বা এলোমেল অবস্থায় দেখতে পান। এসময় তার দোকানে থাকা ৭ কেজি পরিমাণ রুপা, স্বর্ণ ছিলো ৬ থেকে ৭ ভরি, স্বর্ণের চুরি ৮ জোড়া এবং নগদ অর্থ ১০ হাজার টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকার মতো।
তিনি বলেন, পিছনের দরজা কেটে ভিতরে ঢুকে তারা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেন। এরপর দোকানে থাকা তিনটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা রাত ২টা থেকে ৩টার মধ্যে এ কাজ করেছে। তবে পূর্ব পরিকল্পিত ভাবে চুরি হয়েছে বলে ধারণা করেন তিনি।
চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, চুরির ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category