• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ একটি নতুন রূপে স্বাধীনতা পেয়েছে। .চট্টগ্রামে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মীর হেলাল

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম ‘দিনকাল বিডি’ :: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ একটি নতুন রূপে স্বাধীনতা পেয়েছে। দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে সেই স্বাধীনতা, এবং সৃষ্টি হয়েছে মুক্ত নিঃশ্বাস নেয়ার পরিবেশ।
ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণতন্ত্রের যাত্রা পথের এ মুক্তিকে সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
জনগণের অধিকার আদায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকবে হবে।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের একটি রেস্টুরেন্টে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সদস্যের সন্দর মধ্যে এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমৃদ্ধ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক।
তবে, কোনো কোনো সংবাদপত্র ও সাংবাদিকরা কারণ- অকারণে বিতর্কিত ভূমিকা রেখেছিলো। সে জন্য সবাইকে দোষারোপ করা ও সমিচীন নয বলে ও তিনি মন্তব্য করেন।
তার পরে ও দেশকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে জন্য সাংবাদিকরা অতিতকে ভুলে গিয়ে সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করে যাবেন। দেশকে নতুন করে সাজাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি গুরত্বারোপ করেন।
এ দেশকে উন্নত ও সমৃদ্ধশালী রুপে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ অত্যাধিক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে বলে মনে করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্ব ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এশিয়ান স্পেশালাইজ হাসপাতাল, চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র স্পন্সর শেয়ার হোল্ডার রাজীব জাফর চৌধুরী, সৌদি আরবের মক্কা গাউছিয়া কমিটির সভাপতি মোজাহের ইসলাম, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক।
এ সময় টিসিজেএ নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম ও মো়ঃ নুর হাসিব ইফরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category