• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে চলমান
ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি
কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সোমবার সকালে নগরভবনের সামনের ড্রেনে জমে থাকা কাদামাটি
ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন
তিনি। এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-
কর্মচারীদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা
গ্রহণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা
দেন।
পরিদর্শনকালে প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে
বলেন, ড্রেনে যত্রতত্র বর্জ্য ও আবর্জনা না ফেললে পানি নিষ্কাশন
ব্যবস্থা সচল থাকবে এবং জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে
আসবে।
রাসিকের তথ্য অনুযায়ী, চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রমের ফলে
আগের তুলনায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে। পরিচ্ছন্ন
বিভাগের কর্মীদের ধারাবাহিক প্রচেষ্টায় নগরীর বিভিন্ন
এলাকায় ড্রেন থেকে কাদামাটি ও বর্জ্য অপসারণের কাজ অব্যাহত
রয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা
জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় রাজশাহী সিটি
কর্পোরেশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং-মশক)
জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার এবং
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category