• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দিনকাল বিডি / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিনেই বাসের চাপায় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। যার প্রতিপাদ্য ছিল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সড়ক দূর্ঘটনার দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।
তিনি জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায় একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তাঁরা একই মোটরসাইকেলে ছিলেন।
ওসি আরও বলেন, ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের একজনের আত্মীয় ওই বাস কোম্পানির কাউন্টারে চাকরি করেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন তারা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সড়ক পরিবহন আইনে মামলা হতো। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি), মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি মাছুমা মুস্তারী।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বেপরোয়া গতির বাসচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী, যা আবারও সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাবকে সামনে নিয়ে এসেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category