• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জামায়াত সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চায়: খন্দকার আলী মুহসিন

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
জামায়াত সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম খন্দকার আলী মুহসিন।

বুধবার, ( ৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, আমরা সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’

এ সময় তিনি বলেন, ‘৭১ সালের পর গত ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেনি, বরং সবসময় দেশের পক্ষে কাজ করেছে। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তোলার।’

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, দৌলতপুর উপজেলা আমীর ও কুষ্টিয়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবজাল হোসেন কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। জেলা জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের সম্পাদক ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় এ সময়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category