• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জামালপুর মেলান্দহে দীর্ঘদিন পর জমি ফিরে পেলেন বাদী পক্ষ

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহে আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। দীর্ঘ দিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো কোব্বাত আলী নামের একজন।

রবিবার (২৫ জুন) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নাংলাপাড়া বগা এলাকায় স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেয়া হয়।

আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন শফিকুল ইসলাম ও তার পরিবার। জামালপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির এস এম রহিম উদ্দিনের উপস্থিতিতে স্থাপনা অপসারণ করা হয়। অপসারণের সময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের নেতৃত্ব দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কবির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ১১ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কোব্বাত আলীর সাথে মামলা চলছিল শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের। দীর্ঘদিন আইনি লড়াই শেষে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে মামলার রায় পান মামলার বাদী পক্ষ। মামলা নিষ্পত্তি হবার পর আদালত তাদের প্রাপ্য জায়গা বুঝে দেবার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের জায়গা বুঝে দেয়।

বর্তমান জায়গার মালিক নাংলাপাড়া বগা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন মামলা চলার পর আজ নিজের জমি ফিরে পেলাম। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category