• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জ্বালানি তেল পাচার রোধে পোরশা সীমান্তে বিশেষ তল্লাশি বিজিবির

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে জ্বালানি
তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ১৬ বিজিবি
নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপি সদস্যরা। উপজেলার কপালীর মোড় ও
সরাইগাছি তেল পাম্প ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনসাধারণকে
সচেতন করার লক্ষ্যে, সীমান্তে নজরদারি জোরদারকরণ টহল, জ্বালানি
সরবারাহ ও পরিবহন কার্যক্রম মনিটরিং, আকষ্মিক তল্লাশী ও মোবাইল
টহল এবং স্থানীয় জনসম্পৃক্ততা বৃদ্ধি, পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল
পাচার রোধে প্রয়োজনীয় কঠিন তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতকরণে
কার্যক্রম চলমান রেখেছন তারা। এছাড়াও সীমান্ত এলাকায় নজরদারি
বাড়ানো হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন ১৬ বিজিবি নওগাঁ
ব্যাটালিয়ন নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার সেখ আব্দুল
জব্বার। তিনি জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য কিছুটা অস্থিরতা
লক্ষ করা যাচ্ছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের
সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তারা স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা
বাংলাদেশি তেলবাহি লরি সহ বিভিন্ন ফিলিং স্টেশনে কঠোর নজরদারি
এবং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি ও বিশেষ তল্লাশি জোরদার
করেছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন,
আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতায় তারা কাজ
করছেন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তা অব্যাহত রাখা হবে
বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category