• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ১৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

দিনকাল বিডি / ৭০ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ ফারুক হোসেন

বুধবার (১৮ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান 1

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে এ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি

সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ ও জান্নাতুস সাকিব, ফায়ার সার্ভিসের অফিসার আতাউর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ২ হাজার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের
বীজ, ১০ কেজি ডিএফপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা উদ্দীপনা যোগাবে। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিক সংখ্যক কৃষক উপকৃত হতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category