• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঝিকরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের ঝিকরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে উপজেলার নারাঙ্গালী ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পানিসারা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসনা হেনার সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস,কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান,শিউরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান,সেচ্ছাসেবী সংগঠন রংধনুর এম এ সুমন,পানিসারা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলিম,সাবেক ইউপি সদস্য সায়েদ আহমেদ মুকুল,নারাঙ্গালী গ্রামের কৃতী সন্তান আব্দুর রউফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ৫জনকে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম আর মাসুদকে সম্মাননা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category