• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় আটক ১৫

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৫ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ছাড়া নিখোজ এক শিশুকে পতাকা বৈঠকের পর বিএসএফ এর কাছ থেকে গ্রহণ করেছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৬জন, শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২জন, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪জন ও জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩জনকে আটক করা হয়। তাদের মধ্যে কেউ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছিলেন ৩জন ও বাকি ১২ জন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন।
এছাড়া ১১ বছর বয়সী দেবদাস নামে এক শিশুকে শ্রীনাথপুর ৬১/১ পিলারের শূন্য লাইনে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে গ্রহণ করেছে বিজিবি। শিশুটি গত ২১ জুন থেকে নিখোজ ছিল। তার বাড়ি নোয়াখলীর চরলটিয়া গ্রামের পঙ্কজ কান্তি দাসের ছেলে। অন্যদিকে পৃথক অভিযানে ৯৬০ পিচ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বাড়ি চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নড়াইলে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category