• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনকাল বিডি ২৪ / ১৫৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম বর্ষপূর্তি ও ২০তম বর্ষে পদাপর্ণ পালন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রেসক্লাবের ভিআইপি হলরুমে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম বর্ষপূতি ও ২০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

কেক কাটা শেষে আলোচনা সভার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দৈনিক আমাদের সময় পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদ।

এরপর ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম, সদস্য গোলাম সারোয়ার সম্রাট, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তারেক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য ও দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সময় পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে পত্রিকাটি সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা আশা করছি পত্রিকাটি পূর্বের মতই নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক আমাদের সময় পত্রিকাকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে পত্রিকার সকল সাংবাদিক ও প্রতিনিধিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category