• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঠাকুরগাঁওয়ে ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধা

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মোঃ মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ৫১ টি হারানো মোবাইল উদ্ধার, বিভিন্ন উচ্চতার মাদকদ্রব্য ভাং এর শিকড়সহ গাছ উদ্ধার বিভিন্ন অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা বলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের জরুরী মোবাইল ফোনগুলো হারিয়ে যায়। এ সংক্রান্তে ফোনগুলো উদ্ধারের জন্য তারা থানার শরণাপন্ন হয়ে জিডি করেন। পরবর্তীতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ এর নির্দেশে ঠাকুরগাঁও জেলা পুলিশের আইসিটি শাখার তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর থানার আইটি টিম এর বিশেষ অভিযানে গত ০৩ দিনে ৫১ টি হারানো ফোন উদ্ধার করা হয়।হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপার সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ।

অপরদিকে জেলা গোয়েন্দা শাখা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) মোঃ নবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী মধু রাম (৫৫), পিতা- শশি মহন রায়, সাং- লধাবাড়ী, থানা ও জেলা- ঠাকুরগাঁও অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিজ বসত বাড়ির ভিতর আঙ্গীনা ও বসত বাড়ির বেড়া সংলগ্ন বিভিন্ন জায়গায় গোপনে মাদকদ্রব্য ভাং এর চাষাবাদ করে আসছে।

পরবর্তীতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামীর কাছ হতে ৪০০ (চারশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তার বসত বাড়িব ভিতর আঙ্গীনা হতে বিভিন্ন উচ্চতার ১৭৭ (একশত সাতাত্তর) টি মাদকদ্রব্য ভাং এর শিকড়সহ গাছ (১০০টি ২০ ইঞ্চি পরিমাপের, ৫০টি ২৩ ইঞ্চি পরিমাপের, ২৭টি ৬০ ইঞ্চি পরিমাপের) উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category