• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ঢাকায় তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজে’র নিন্দা

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইজে)।
বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুস্তাফা নঈম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ ন্যক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার গঠিত হয়েছে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সরকারের একজন উপদেষ্টার ওপর হামলাকে চট্টগ্রাম প্রেসক্লাব রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে।
বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে দাবি আদায়ের নামে প্রকাশ্যে মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টাকে লাঞ্ছিত করা আইনের চরম অবমাননা, ধৃষ্টতা।

গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ নিজের দাবি জানাতে পারেন-এ’টি নাগরিকদের মৌলিক অধিকার। তবে অধিকার আদায়ের আন্দোলনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলা পতিত ফ্যাসিবাদী সরকারের দুর্বৃত্তায়ন রীতিকে পুনরায় উসকে দেবে।
আন্দোলনের নামে যে কোনো ধরনের বিশৃঙ্খলা-সহিংসতার প্রচেষ্টা রুখে দিতে হবে। আমরা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক আন্দোলনের মতোই বাংলাদেশে দাবি আদায়ের আন্দোলনও সরলরৈখিক নয়। তার আছে নানান বাঁক। সাফল্য-ব্যর্থতার ইতিহাস। কিন্তু দাবি আদায়ের আন্দোলনের কোনো পর্যায়ে এমন বিশৃঙ্খলা ও সহিংসতা গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সাফল্যের চূড়ায় পৌঁছানোর হাতছানি সত্ত্বেও নানামুখী ষড়যন্ত্রে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কষ্টার্জিত সাফল্য ধরে রাখতে অব্যাহত চ্যালেঞ্জের মধ্য দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পক্ষের বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category