• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি: সাজ্জাদ, সম্পাদক: জুযবায়ের মনোনীত

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি ‘ভিশন এসটিভি’ :: *বাংলাদেশ* ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা দক্ষিণ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাজ্জাদ আল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল জুবায়ের।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: আমির হোসেন, সহ-সভাপতি: জাকির ইসলাম, আবু কাউসার সোহাগ, মোঃ তুহিন হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: ফয়সাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ মেহেদী হাসান, আরমান মোয়া, জাহিদুল হক, ফয়সাল রহমান, সাংগঠনিক সম্পাদক: আল-আমিন ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক: তাসফিয়া তাহরানুম মাহিয়া, ইয়াসিন রবিন, দপ্তর সম্পাদক: মিজানুর ইসলাম রাজ, উপ-দপ্তর সম্পাদক: তানভীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাবিয়া খান, অর্থ সম্পাদক: সাবিক শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: দেওয়ান রাকিব, শিক্ষা ও গবেষণা সম্পাদক: জয়নাল হোসাইন, ক্রীড়া সম্পাদক: ইমরান হোসাইন, সহ-ক্রীড়া সম্পাদক: ইমরান রাশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাজ্জাদ উজ্জ্বল, প্রকৌশল বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আলী, জ্ঞান, গণজাগরণ, স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মুস্তাফিজ নিপা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোঃ ইমরান খলিল সরকার, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক: তানবীর ইসলাম।
কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ আবু তাহের রহমান, মোঃ মফিজ হোসেন, জান্নাত মাহমুদ, হাসিব ইসলাম, মাসুম রহমান, শাকিল হোসেন।
নতুন কমিটির সভাপতি সাজ্জাদ আল ইসলাম বলেন, “আমরা ছাত্রদের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি ও আদর্শ মেনে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।”
সাধারণ সম্পাদক সোহেল জুবায়ের বলেন, “ছাত্র অধিকার পরিষদ সব সময় ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার। আমরা ঢাকা জেলা দক্ষিণের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাবো।”
শিক্ষার্থীদের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি কাজ করে যাবে বলে ও জানিয়েছেন নতুন দায়িত্ব প্রাপ্ত নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা ও নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গঠিত হয় এবং এরপর থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের স্বার্থে নানান আন্দোলন ও দাবি আদায়ে কাজ করে আসছে।
এই কমিটির মেয়াদ ১ (এক) বছর হবে এবং আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category