• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

তারেক রহমান’র দেশে আসার প্রস্তুতি চলছে: নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে লুৎফুজ্জামান বাবর’র স্বাক্ষাত

দিনকাল বিডি ২৪ / ২৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :

বর্তমান সময়ে দেশের অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে জীবন মৃত্যুর সন্ধক্ষণাবস্থায় দেশের বাইরে (লন্ডন) চিকিৎসাধীন থাকার কয়েক বছর পর দেশের মাটিতে আসার সিদ্ধান্ত প্রায় কার্যকরের পথে।
এমনোতর: মুহুর্ত্বে বিএনপি’র পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাত করে তারেক রহমান এর নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বলাবাহুল্য যে, দেশের মানুষের নিরাপত্তা দিতে যখন বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্যরা হিমসীম খাচ্ছে তখন দেশের মহা গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে তারেক রহমান এর নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখার দরকার হলে ও তা কতোটুকু আলোর মুখ দেখে তার ও চিন্তা ভাবনার বিষয়। আর সেই বিষয়ে অধিকতর চিন্তার বিষয়ে মাথায় রাখতে হবে বিএনপি’র দায়িত্ববান নেতাদেরকেই।
উল্লেখ্য : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছর আগে ক্ষমতা থেকে যাওয়ার পর এবং আওয়ামী লীগ সরকারের শাসনামল সহ প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৪ সেপ্টেম্বর ( রোববার) বিকেল সোয়া ৪টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।
সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সাথে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত করা হয়।
পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। অত:পর দীর্ঘ কারাভোগ শেষে ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এর পর ও তিনি প্রকাশ্যে না আসলে ও তারেক রহমান এর দেশে আসা নিয়ে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করতে গিয়ে প্রকাশ্যে চলে আসলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category