• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

তারেক রহমান এর নির্দেশে বাঁশখালীর ড্রোন নির্মাতা আশিরকে দেখতে যাচ্ছেন রিজভীর নের্তৃত্বে প্রতিনিধি দল

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ‘তারেক রহমান’র নির্দেশে চট্টগ্রামের বাঁশখালীর ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নের্তৃত্বে দলের একটি প্রতিনিধি টিম তার নিজের এলাকা বাঁশখালীতে যাওয়ার কথা রয়েছে আগামী কাল ১৬ জুন সোমবার।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ির ২ নং ওয়ার্ডস্থ ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংবাদ মাধ্যম কে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ এর নির্দেশনা মোতাবেক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নের্তৃত্বে সেথায় যাওয়া প্রতিনিধি দলে যার সাথে থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপি’র দলের জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব ও সদস্যবৃন্দ। এবং এ সময় দলের স্থানীয় নেতা-কর্মীরা ও উপস্থিত থাকবেন।
ওই ‘ডোন’ নির্মাতা আশির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে।
চট্টগ্রাম শহরের সরকারি পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা পাস করেন। গ্রামে তার ‘এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব’ নামের ১৫ বর্গফুট আয়তনের একটি ল্যাব রয়েছে।
২০১৬ সাল থেকে শুরু করে বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করেছিলেন তরুণ আশির উদ্দিন। এ জন্য সামরিক বাহিনী তাকে সংবর্ধনা এবং সম্মানি ও দিয়েছিলো।
তিনি এর-ই মধ্যে বানিয়েছেন বিভিন্ন মডেলের ১০টি ড্রোন।
১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম মানভেদে ৩ থেকে ৪ লাখ টাকা। সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন ৬ লাখ টাকায় বিক্রি করেন তিনি। একটি ড্রোন তৈরিতে ৬ জনের একটি টিমের ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানান আশির উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category