• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভাসানী সেতুতে বিএনপির একাংশের গণমিছিল

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মওলানা ভাসানী সেতুতে বিএনপির একাংশের গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীদের আয়োজনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারি রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহবানে বৃহস্পতিবার সন্ধ্যায় মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্ত থেকে গণমিছিলটি বের হয়ে উত্তরপ্রান্ত থেকে ফিরে এসে আবার দক্ষিণপ্রান্তে গণসমাবেশে করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, মুছা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুম, আবু তাহের, এফ আই জাহাঙ্গীর মন্ডল, শাহাদৎ হোসেন সেলিম. আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার দুল্ল, ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাতী দলের আহবায়ক রাশেদুল খন্দকার, সদস্য সচিব ফিরোজ কবির প্রমূখ।
বক্তাগণ অবিলম্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানা। উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাই চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। গণসাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category