• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

তোমরাই পত্তম হামাক কম্বল দিলেন বাহে, পুলিশের উপহার পেয়ে খুশি তিস্তাপাড়ের মানুষ

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বিদ্যানন্দ এলাকায় তিস্তা নদীর পাড়ে বসবাসরত মানুষের মাঝে এসব কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কম্বল হাতে পেয়ে ফুলজান বেওয়া বলেন, ‘হামার এত্ত্যি কাইয়ো কম্বল দেয় নাই বাহে, তোমরাই পত্তম আইলেন’ ঠান্ডার মদ্যে বাইরোত বেরবার পাংনা, ঘরোত বাতাস নাগে, ঠান্ডাত হামার খুব দুঃখ। আজ পুলিশ হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাকমো।

বিদ্যানন্দ রথি শোলাগাড়ি গ্রামের বাসিন্দা নজির হোসেনের এক পা নেই, কম্বল পেয়ে তিনি বলেন, ঠিক মতো হাটপের পাং না, কোন কাজ করবের পাং না, কম্বল কিনিম কডে থাকি, এই গেরামোত কাইয়ো আইসেনা কম্বল দিবের, কম্বল পেয়া মোর অনেক উপকার হইলো।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন- জেলা পুলিশ সবসময় অসহায় ব্যক্তিদের শীতের উষ্ণ কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের আপ্রাণ প্রচেষ্টা অব্যহত রেখেছে।কুড়িগ্রামের সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চরসমুহে ৩ হাজার মানুষকে কম্বল বিতরন করা হয়েছে। জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category