• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ত্রিশালে গজারিয়া খাল ভরাট করে ফিলিং স্টেশন নির্মাণ করায় হাজার একর জমিতে জলাবদ্ধতা ইউএনও অফিসে অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ত্রিশালের বাগান গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত গজারিয়া খাল ভরাট করে মোজাদ্দেদিয়া ফিলিং স্টেশন নির্মাণ করায় খালের প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে জলাবদ্ধতার কারণে বাগান গ্রামের শত শত কৃষক ফসল উৎপাদন করতে পারছেন না। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে ইউএনও সরেজিমন তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে কৃষকদেরকে আশ^স্ত করলেও কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।
সরেজমিন জানা যায়,ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান,আউলটিয়া ও কোনাবাড়ী এবং সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কিছু অংশের পানি গজারিয়া খাল দিয়ে খিরু নদীতে গিয়ে নামতো। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব অংশের পানি মহাসড়কের কালভার্ট দিয়ে গজারিয়া খাল দিয়ে চলে যাওয়ায় এই গ্রামগুলোতে কখনও জলাবদ্ধতা হতো না। গত কয়েক বছর আগে এই গজারিয়া খালটির উৎপত্তি মুখে কালর্ভাটি বন্ধ করে সেখানে নির্মাণ করা হয় মোজাদ্দেদিয়া ফিলিং ও এলপিজি স্টেশন। এটি নির্মাণের কারণে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান, আউলটিয়া, কোনাবাড়ী ও সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষকদের ফসল, মাছের খামারগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়াও অতি বৃষ্টির কারণে কখনও কখনও কৃষকদের ঘরে পানি উঠে পড়ে। গত ৯ অক্টোবর সোমবার সকালে এ কারণে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট খালটি দখল মুক্ত করার জন্য অভিযোগ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।
বাগান গ্রামের ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য জোবায়ের হোসেন জানান,জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ ও কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। এই ফিলিং স্টেশন স্থাপনের পর থেকেই এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত এ সমস্যা সমাধান হবে।
বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন,আমরা পানি নিষ্কাষনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা মানব বন্ধন সহ আন্দোলন করবো। প্রয়োজনে মামলা করবো।
বাগান গ্রামের বিশিষ্ট ঠিকাদার গোলাম মোস্তফা মঙ্গল জানান, গজারিয়া খাল দিয়ে এই ৪ গ্রামের পানি খিরু নদীতে চলে যেতো। আমার জন্মের আগে থেকেই এই খালটি রয়েছে। আমি ৫০ বছর ধরে এই খালটি দেখছি। বিআরএস রেকর্ডে খালের নাম রয়েছে। বাস্তবে এখন খালটি দখল হয়ে সেখানে পেট্রোল পাম্প হয়েছে। আমরা চাই খালটি আবার পুনঃউদ্ধার করা হউক।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান,এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। খুব দ্রুত এ সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category