• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ত্রিশালে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান চালক আলাউদ্দিন (৫০) মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আলাল উদ্দিন ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের ফকির বাড়ির শমশের আলীর ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম, একই ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজিলা খাতুন ও ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আকবর আলী। এ তথ্য গুলো নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার লিজা বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ইভা ফিলিং স্টেশনের সামনে দূর্ঘটনাটি ঘটে। এতে বালুবাহী ট্রাক উল্টে মহাসড়কের উপর পড়ায় মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, নিহত আলাল উদ্দিনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category