• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ত্রিশালে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয়ের আসন গ্রহণ

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয় ইব্রাহিম খলিল নয়ন ও শিরিন ইসলাম চায়না আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ চেয়ারে আসন গ্রহণ করেছেন। সোমবার(১জুলাই) দুপুরে উপজেলা পরিষদের নির্দিষ্ট আসনে তারা প্রথমদিনের মতো অফিস করেন। সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়া এবং মিষ্টি বিতরণের মাধ্যমে প্রথমদিনের অফিস শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী। ভাইস চেয়ারম্যানদ্বয় তাদের আসনে বসার পর তাদের উপর অর্পিত দায়ীত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে সেজন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে একে অপরকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের অবতারণা হয়।

উল্লেখ্য গত ২৯মে তৃতীয় ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিল নয়ন হুমায়ুন আকন্দকে এবং শিরিন ইসলাম চায়না লুৎফুন্নেছা বিউটিকে বিপুল ভোটে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category