• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ত্রিশালে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড.মোস্তারী জাহান ফেরদৌস (বিএএমএস)।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী সম্পদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং আইন শৃঙ্খলা রক্ষায় মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে মতবিনিময় করেন।এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
শারদীয় দুর্গা পূজা পরিদর্শনকালে ড.মোস্তারী জাহান ফেরদৌস বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু দুর্গা পূজায় নয় বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।ত্রিশাল উপজেলার সকল ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে ৭৩টি পূজা মণ্ডপে মোট ৫৪২৪জন আনসার মোতায়েন করা হয়েছে।

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত শুক্রবার (২০ অক্টোবর) শুরু হয়েছে।
আগামী বুধবার ২৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ বছর ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোট ৭৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব।
প্রথমবারের মতো উপজেলার সব দূর্গা মন্দিরগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক, আরিফুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, মমতাজ বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category