• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ত্রিশালে সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ত্রিশালে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ এবং সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

রবিবার সকালে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ’৭১ সেক্টর কমান্ডার ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মোমেন। তথ্য ভিত্তিক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুখু মিয়া বিদ্যা নিকেতনের গভর্নিং বডির সভাপতি মো. আবু রায়হান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার ওসমান গণি কুসুম, বিশিষ্ট নাট্যকার কামরুল ইসলাম বাচ্চু মাস্টার, সেলিনা সুলতানা লাকী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক এটিএম মনিরুজ্জামান মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category