• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী শামীমা আক্তার কে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী শামীমা আক্তার কে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ড কেরানী বাড়ীর মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও স্মার্ট ত্রিশাল পৌরসভা গড়তে শামীমা আক্তার কে “জগ” প্রতীকে ভোট প্রদান করার উদাত্ত আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল। আওয়ামী লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের বার বার বার নির্বাচিত কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, যুবলীগ নেতা আওলাদুল ফরহাদ প্রমুখ।

এছাড়াও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের ভোটারগণ উপস্থিত ছিলেন এবং সভায় সকলেই শামীমা আক্তার কে জগ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category