• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

দেশ-মানুষের জন অবদানকারী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা অবহেলা নয় মর্যাদা দিতে হবে সর্বোচ্চ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪


এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: দেশ-মানুষের জন অবদানকারী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা অবহেলা নয় সর্বোচ্চ মর্যাদা দিতে হবে।কারণ, তারা ও দেশ-গ্রাম এবং মানুষের জন্য যথেষ্ট ভুমিকা পালন করেছেন বিগত দুঃসময়ে।
পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ-গ্রাম এবং পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে বিদেশ- বিভূঁইয়ে অবস্থান করে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ওই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা পরিবার-পরিজনের জন্য যতোটুকু না করেছেন তার চাইতে অনেক গুন বেশি করেছেন দেশ-গ্রাম এবং অন্যান্য মানুষের জন্য।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের শেষ সময়ে রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে দেশের জন্য যাহা করেছেন তাহা স্মরনীয় করে রাখার মতো। এ ছাড়া-দলীয় নেতা-কর্মীদের মধ্যে অনেকেই যখন আর্থিক দৈন্য দশায় নিপতিত হয়ে এক প্রকার হা-হুতোশের মধ্যে দিন-রজনী পার করে যাচ্ছিলো তখন ওই রেমিটেন্স যোদ্ধারা অনেকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের আর্থিক সহযোগীতা পেয়ে দলীয় অনেক ভাই-বন্ধুরা কিছু টা হলে ও চলার সাহস পেয়েছিলো।
সুতরাং, কোনো দিন ভুলবার মতো নয় ওই সব রেমিটেন্স যোদ্ধা ভাই-বন্ধুদের অবদান এর কথা।
অথচ, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সময়ে এলাকায় অবাধে বিচরণকারী রাজনৈতিক দলীয় নেতা-কর্মী নামধারীরা ওই সব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই-বন্ধুদের তুচ্ছতাচ্ছিল্যতা এবং অবজ্ঞা অবহেলার চোখে দেখে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে!
কম-বেশী দেশের বিভিন্ন স্থানে এক- ই অবস্থার কথা শোনা যায়-যাচ্ছে! তবে, এ প্রতিবেদনের আলোচ্য-উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার প্রসঙ্গে বলা চলে অনেকের ভাষ্যমতে।


মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় সব এলাকায় বিদেশে অবস্থানকারী ওই সব রেমিটেন্স যোদ্ধা ভাই-বন্ধুরা দলীয় অনেক নেতা-কর্মীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিগত দুঃসময়ে এমন কথা আজ অনেকের মুখে মুখে। অথচ, ওই সব রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে চলার পথ দেখেছিলো তাদের মধ্যে কেউ কেউ তা ভুলে গিয়ে ওদের কে তুচ্ছতাচ্ছিল্য ও অবজ্ঞা অবহেলা করে যাচ্ছে বলে ও বিভিন্ন ভাবে শোনা যায়/যাচ্ছে! তারা দেশ-গ্রাম এবং মানুষের জন্য যথেষ্ট ভুমিকা পালন করে যাওয়ার কারণে ওই সব রেমিটেন্স যোদ্ধা ভাই-বন্ধুরা বর্তমান সময়ে সর্বোচ্চ সম্মান/মূল্যায়ণ পাওয়ার যোগ্য।
সুতরাং, দল-মত নির্বীশেষে সবাই ওই সব রেমিটেন্স যোদ্ধা ভাই-বন্ধুদের যথেষ্ট সম্মান প্রদর্শন করে যেতে হবে বলে অনেকের অভিমতে উঠে এসেছে। এবং তাদের কে মূল্যায়নের সর্বোচ্চ শীখরে রাখতে হবে বলে ও মনে করেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category