• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ধামইরহাটে এসএসসি’র ফলাফলে চকময়রামে ৯৪ ও সফিয়া পাইলটে ৯০ জন এ প্লাস

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৯৪ জন ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই ট্রেডে মোট ৯০ জন এ প্লাস পেয়েছে।
উপজেলা মাধ্যমিক ও কেন্দ্র সচিবগণের তথ্যমতে উপজেলার চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হতে চলতি বছরে ১৮৯ জন জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৫ জন পাস করে এর মধ্যে ৯৪ জনের এ প্লাস (জিপিএ-৫) অর্জন হয়। এছাড়াও ১ জন অনুপস্থিতসহ ৩ জন অকৃতকার্য হয়েছে। অপরদিকে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জেনারেল শাখায় ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন পাস করে ৬২ জনের এপ্লাস (জিপিএ-৫) এবং ভোকেশনাল শাখায় ৭৩ জনের মধ্যে ৩৮ জন পাস করে ২৮ জন এস প্লাস অর্জন করেন এবং দুই ট্রেডে ৫ জন করে ফেল করে। এছাড়াও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাস ও ১ জন ফেল করে এবং ১৫ জনের এ প্লাস অর্জন হয়। এদিকে শংকরপুর উচ্চ বিদ্যালয় হতে ৪৪ জন পরীক্ষার্থীর ৪৩ জনই পাস করে এবং ১ জন ফেল ও ৪ জন এ প্লাস অর্জন করে। আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১১৫ জন পরীক্ষার মধ্যে ৯৪ জন পাস করে ১৪ জন এ প্লাস ও অনুপস্থিতসহ অকৃতকার্য হয় ২৪ জন ।
এছাড়াও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ২১ জন পরীক্ষার্থীর সকলেই কৃতিত্বের সাথে পাশ করেছে বলে কেন্দ্রী সচিব যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category